ক্লাস আর মিটিং রেকর্ড করুন — পরে প্রশ্ন করলেই উত্তর, কোন রেকর্ডিং থেকে সেটাও
ফোন বা ল্যাপটপে রেকর্ড করুন বা ফাইল আপলোড করুন। রেকর্ডিং শেষ হলেই পুরো লেখা আর গোছানো নোট পাবেন — বাংলা, ইংরেজি বা দুটো মিশিয়ে বলা কথাও। প্রশ্ন করার সুবিধা Pro-তে। ফ্রি অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০ মিনিট, প্রতিটি ফাইল ১০০ মিনিট পর্যন্ত। কার্ড লাগবে না।
ধরুন, তানিয়ার এক সপ্তাহ
তানিয়া ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। সপ্তাহে পাঁচটা লেকচার — কিছু বাংলায়, কিছু ইংরেজিতে, অনেকটাই বাংলিশে। আগে সে খাতায় লিখতে লিখতে স্যারের কথা মিস করত। এখন সে ফোনে প্রতিটি ক্লাস রেকর্ড করে, hearlog থেকে লেখা আর নোট পায়, আর পরীক্ষার আগে সব লেকচার একসাথে বেছে প্রশ্ন করে।
১. রেকর্ড বা আপলোড
ব্রাউজারেই রেকর্ড করুন, অথবা ফোনের অডিও বা ভিডিও ফাইল আপলোড করুন। নেটওয়ার্ক চলে গেলেও রেকর্ডিং হারায় না।
২. লেখা আর নোট
যা বলা হয়েছে তার পুরো লেখা, পাঁচ ধরনের সারাংশ (যেমন লেকচার নোট বা মিটিং নোট), আর দরকার হলে ৫০টির বেশি ভাষায় অনুবাদ। PDF বা Word ফাইলে ডাউনলোড করতে পারেন।
৩. প্রশ্ন করুন (Pro)
একটা রেকর্ডিং, কয়েকটা, বা পুরো ফোল্ডার বেছে প্রশ্ন করুন। প্রতিটি উত্তরে লেখা থাকে কোন রেকর্ডিং থেকে এসেছে।
যে প্রশ্নগুলো করা যায়
উদাহরণ
“স্যার Article 27 নিয়ে কী বলেছিলেন, আর কোন ক্লাসে?”
সমতার অধিকার নিয়ে উদাহরণসহ ব্যাখ্যা ছিল ৫ অক্টোবরের ক্লাসে; পরীক্ষায় কী আসতে পারে সেটা বলেছিলেন ১২ অক্টোবরে। (সূত্র: সংবিধান — লেকচার ৩, লেকচার ৫)
উদাহরণ
“এই পাঁচটা লেকচার থেকে ২০টা প্র্যাকটিস প্রশ্ন বানাও।”
১. সমতার অধিকার কোন অনুচ্ছেদে আছে? ২. … — প্রতিটি প্রশ্নের পাশে লেকচারের নাম।
উদাহরণ
“এই সপ্তাহের মিটিংয়ে আমাকে কী কী কাজ দেওয়া হয়েছে?”
বৃহস্পতিবারের মধ্যে সাপ্লায়ারকে নতুন কোটেশন পাঠানো (সূত্র: সাপ্তাহিক মিটিং, ১২ অক্টোবর)।
এক প্রশ্ন, অনেক রেকর্ডিং
এটাই hearlog-এর আসল সুবিধা। পুরো সেমিস্টারের লেকচার বা এক ক্লায়েন্টের সব মিটিং একটা ফোল্ডারে রাখুন, তারপর একবার জিজ্ঞেস করুন। Pro-তে আরও পাবেন: মাসে ১,২০০ মিনিট, ২ ঘণ্টা পর্যন্ত লম্বা ফাইল, একসাথে ১০টি ফাইল, যত খুশি ফোল্ডার, আর ছবি, PDF ও YouTube থেকে লেখা বের করা। বাংলাদেশে Pro টাকায় কেনা যায় — একবারের পাস, কোনো অটো-রিনিউ নেই।
ফ্রি বনাম Pro ও বাংলাদেশের দামপ্রশ্ন ও উত্তর
বাংলা আর বাংলিশ কি ঠিকমতো লেখা হয়?
হ্যাঁ। বাংলা, ইংরেজি বা দুটো মিশিয়ে বলা কথা — যেমনটা ক্লাস আর অফিসে আমরা বলি — hearlog লেখায় রূপ দেয়। Google Gemini দিয়ে চলে। নাম বা সংখ্যার মতো জরুরি জিনিস রেকর্ডিং শুনে মিলিয়ে নিন।
ফ্রি-তে কী কী পাব?
মাসে ৩০০ মিনিট, প্রতিটি ফাইল ১০০ মিনিট পর্যন্ত, পুরো লেখা, পাঁচ ধরনের সারাংশ, অনুবাদ, PDF/Word ফাইলে ডাউনলোড আর ২টি ফোল্ডার। রেকর্ডিংকে প্রশ্ন করা (চ্যাট) Pro-র অংশ।
Pro কত টাকা?
বাংলাদেশ থেকে Pro টাকায় কেনা যায়, একবারের পেমেন্টে — কোনো অটো-রিনিউ নেই। দাম দেখুন নিচের "ফ্রি বনাম Pro ও দাম" পেজে (বাংলাদেশ থেকে খুললে দাম দেখা যাবে)।
আমার রেকর্ডিং কি নিরাপদ?
নোট এনক্রিপ্ট করে রাখা হয় আর HTTPS দিয়ে পাঠানো হয়; প্রতিটি অ্যাকাউন্ট শুধু নিজের নোট দেখতে পারে। কোনো মিটিং বট আপনার কলে ঢোকে না — আপনি নিজে রেকর্ড বা আপলোড করেন।